
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনি বুধরা ঘাট এলাকার স্থানীয় মাদক ব্যবসায়ীরা খিলগাঁও থানা পুলিশের উপর হামলা করে।
২৪/৫/২৫ ইং তারিখে সকাল ১১ টা ৩০মিনিটে স্থানীয় মাদক ব্যবসায়ী মইন উদ্দিন (৩৭) কে গ্রেফতার করতে ত্রিমুনি বুধরাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে খিলগাঁও থানা পুলিশ। অভিযান পরিচালনা কালে ত্রিমোহনী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মাইন উদ্দিন (৩৭) কে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাইন উদ্দিন(৩৭) কে ছুটানোর জন্য তার সহযোগীরা আসে। এক পর্যায়ে খিলগাঁও থানা পুলিশের সদস্যদের উপর হামলা করে ২ পুলিশ সদস্য আহত হন ১। এএসআই লাবু মিয়া (ডান হাতে গুরুতর যখম হয়) ২। কনস্টেবল জিয়াউর রহমান। দুইজনকে আহত অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হামলায় জড়িত থাকায় মাইনুদ্দিনের সহযোগী নুরুন্নবী মিয়া (৩১) কে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। মাদক ব্যবসায়ী মঈন উদ্দিন (৩৭) এর বিরুদ্ধে খিলগাঁও থানা একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান খিলগাঁও থান অফিসার্স ইনচার্জ মোঃ দাউদ মিয়া।





























