
মোঃ রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও প্রসিকিউটর কালীগঞ্জ থানার এসআই মোঃ হায়াতুর রহমান উপস্থিত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দূর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের পুত্র পারভেছ আহমেদ (২৭) ও নজরুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৮) এলাকায় বসে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমানা আদালত তাদেরকে হাতেনাতে আটক করে দুইটি মামলায় (নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেকেকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।




























