শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

মাদরাসা শিক্ষার্থীরাও হবে ডাক্তার-ইঞ্জিনিয়ার: মইনুদ্দিন আহমাদ

প্রকাশিত:শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফজ সমাপনী অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মইনুদ্দিন আহমাদ বলেন, নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া টেকসই সমাজ গড়া সম্ভব নয়। দেশ ভালো থাকলে মানুষও ভালো থাকবে উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একসময় মাদরাসায় পড়াশোনার প্রতি আগ্রহ কম ছিল। এখন সেই চিত্র বদলেছে। তুরস্ক ও মিশরের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেসব দেশের মন্ত্রীদের সন্তানরাও কোরআন শিক্ষায় যুক্ত থাকে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, মাদরাসায় পড়ালে সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে না। তিনি আরও বলেন, মাদরাসার শিক্ষার্থীরাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী কিংবা বিচারক হতে পারে। পাশাপাশি শিক্ষকদের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষাদানের আহ্বান জানান তিনি।
হিফজুল কোরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিটিভি ও বাংলাদেশ বেতারের আলোচক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি কোরআনের হিফজের ঐতিহাসিক গুরুত্ব এবং ইহকাল ও পরকালে কোরআনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ইসলামিক নাশিদ পরিবেশন করেন শিল্পী, গীতিকার ও সুরকার মশিউর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুন-নূরাঈন আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং কুরআনিক সাইন্স মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি আবদুল হালিম।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আতাউল্লাহ খান। অভিভাবকদের পক্ষে নাশিদ পরিবেশন করেন শিল্পী আনিসুজ্জামান। এছাড়া বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ানসহ স্থানীয় আলেম ও শিক্ষাবিদরা।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতির হাতে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে সমাপনী শিক্ষার্থীদের শেষ পাঠ পাঠ করান মাওলানা মামুনুর রশিদ।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।