
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসাবে প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলার ৩`শ জন দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ১ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারীভোগীরা।




























