
মানিকগঞ্জ প্রতিনিধি : তা-সীন ইসলাম
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের খাবার ,কেনাকাটাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১:৩০ থেকে বেলা ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
দুদক কর্মকর্তারা জানান, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন বছরে হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে। ৬শ টাকার কম্বল ২৫শ টাকায় কেনা হয়েছে প্রাথমিকভাবে প্রমান মিলেছে। এছাড়া ম্যাট্রেস,চাদর সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর ক্রয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।অভিযান চলাকালীন সময় রোগীদের কাছ থেকেও নানা অভিযোগ পান দুদক কর্মকরতারা।
এছাড়া, রোগীদের খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেছেন দুদক কর্মকর্তারা। খাবারে ২২০ গ্রামের পরিবর্তে ১৫৫ গ্রাম মাছ দেওয়ার সত্যতা মিলেছে। এছাড়াও হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে বলে জানান তারা।





























