শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

মানসিক স্বাস্থ্য সচেতনতায় কেন্দুয়ায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত এক বছরে প্রায় ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। উদ্বেগজনক হারে বাড়া এই সামাজিক ও মানসিক সংকট মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাইকেল র‍্যালি ‘ঐক্যতান’। রোববার (১৪ ডিসেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রেরক ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

‘জীবন কখনো একক সুরে চলে না, সুর ভাঙলে ঐক্যতান ধরতে হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত র‍্যালিটি অনুষ্ঠিত হয়। কোটবাড়ী দুর্গ থেকে শুরু হয়ে র‍্যালিটি পাইকুড়া বাজার, বৈরাটি ও নীলাম্বরখিলা প্রদক্ষিণ করে পুনরায় কোটবাড়ী দুর্গে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন, সাইক্লিং গ্রুপ এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

আয়োজকরা জানান, কেন্দুয়া উপজেলার লোকসংগীত ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ঐক্যতান’। এটি জীবনের উত্থান-পতনকে সুরের বন্ধনে ধারণ করার প্রতীক।

র‍্যালিতে অংশ নিয়ে প্রেরক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শফিক আহমেদ ভুইয়া বলেন, ‘‘আত্মহত্যা কোনো ব্যক্তির ব্যর্থতার গল্প নয়। এটি আমাদের সমাজে সহমর্মিতা, পারিবারিক সমর্থন এবং তরুণদের জন্য নিরাপদ মানসিক পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হওয়ার প্রতিফলন। আমরা যদি সময়মতো একজন মানুষের পাশে দাঁড়াই, একটি কথাও অনেক সময় একটি জীবন বাঁচাতে পারে।’’ তিনি আরও বলেন, ‘‘সুর ভাঙলেই জীবন থেমে যায় না, যদি আমরা একসাথে ঐক্যতান ধরতে পারি।’’

আয়োজকরা জানান, র‍্যালিটির মূল উদ্দেশ্য ছিল আত্মহত্যা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপদ আলোচনার পরিবেশ তৈরি করা। বিশেষ করে তরুণরা যাতে মানসিক সংকটে সহায়তা চাইতে পারে এবং পরিবার ও সমাজে সহমর্মিতা বাড়ে, সেই বার্তা দেওয়াই ছিল এই আয়োজনের লক্ষ্য।

উল্লেখ্য, প্রেরক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটির ‘আলোর মুখোমুখি’, ‘প্রেরয়িতা’ (উন্মুক্ত পাঠঘর), ‘লাইফ ইজ বিউটিফুল’সহ বিভিন্ন কার্যক্রম তরুণদের জীবনবোধ ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখছে।

শুভ্র/

নিউজ ট্যাগ: সাইকেল র‍্যালি

আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।