শিরোনাম
মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

মায়ের স্মৃতি ধরে রাখতেই মাটি দিয়ে গহনা তৈরির'অনলাইনে বিক্রি' সারাও মিলেছে বেশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বিলুপ্ত মাটির জিনিষ ও মায়ের স্মৃতি ধরে রাখতেই মেয়ে আয়শা আক্তার আঁখি মাটির গহনা তৈরির উদ্যোগ নিয়েছেন। গত চার বছরের নিরলস পরিশ্রমে এখন পর্যন্ত ৫ শাতাধিক গহনা তৈরি করেছেন। বিক্রি করেছেন তিন শতাধিক। অনলাইনে বিক্রিতে বেশ সারা পেয়েছেন। আর্থিকভাবে সহায়তা পেলে কাজের পরিধি আরো বেড়ে যেতো বলে দাবী করেন আখি। 


জানাগেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের আলমগীর গাজীর মেয়ে আয়শা আক্তার আঁখি। আখির মা মরিয়ম বেগম ছোট্ট বেলায় একজোড়া মাটির কানের দুল ক্রয় করেন। ওই কানের দুল জোড়া তিনি আলমিরায় রেখে দিয়েছেন। বিলুপ্ত মাটির জিনিষ ধরা রাখা ও মায়ের গহনা দেখেই মেয়ে আয়শা আঁখি উদ্যোগ নেয় মাটির গহনা তৈরির। নিজের অদম্য চেষ্টায়  গহনা তৈরির পদ্ধতি শিখে নেন।  আঁখি ২০২১ সালে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর তার বিয়ে হয়ে যায়। স্বামী গাজী মোঃ সোলায়মানের সংসারে বাড়তি আয়ের পথ খুঁজতে তিনি মাটির গহনা তৈরির শুরু করেন। গহনা তৈরিকে ব্যবহার করছেন মাটি, কাচামাল ও রং। মাটির উপর বাহারি ডিজাইনের নিখুত নকশা করে সুনিপুন ভাবে তিনি গহনা তৈরি করছেন। এ পর্যন্ত ৫’শতাধিক গহনা তৈরি করেছেন। গহনার মধ্যে রয়েছে নিখুতভাবে তৈরি কানের দুল, গলার সেট, মালা, হাতের চুড়িসহ নানাবিধ গহনা। নানা আলপনার মাধ্যমে তিনি মাটির গহনায় তৈরি করছেন। তৈরিকৃত গহনা তিনি অনলাইনে বিক্রি করছেন। শুরুতে তেমন সারা না পেলেও বর্তমানে বেশ সারা পাচ্ছেন। এখন ক্রেতারা অনল্ইানে কারুকাজ দেখে নতুন তৈরির অর্ডার করছেন আবার কেউ তাদের পছন্দের গহনা ক্রয় করছেন। টেকসই এ গহনা দামে তেমন না। প্রকারভেদে প্রতি সেট গহনা ৭০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন তিনি। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বর্তমানে তিনি স্বামী গাজী সোলায়মানের বাড়ী উত্তর টিয়াখালীর বাড়ীতে বসে অনলাইনে বিক্রি করছেন। 


ক্রেতা তানজিলা বলেন, বর্তমানে সোনার মুল্য অনেক বেশী। যা সাধ্যের বাইরে। অনলাইনে আয়শা আঁখির কাছ থেকে বাহারী কারুকাজের এক সেট মাটির গহনা ক্রয় করেছি। এ গহনা পরিধান করতে বেশ ভালোই লাগে। 


স্বামী গাজী মোঃ সোলায়মান বলেন, স্ত্রী এমন ভালো কাজে আমি সহযোগীতা করে আসছি। মাটির গহনা বিক্রির অর্থ দিয়ে তিনি সংসারে বেশ যোগান দিচ্ছেন। 


মা মরিয়ম বেগম বলেন, ছোট বেলার বাজার থেকে একটি মাটির গহনা কিনে এনেছিলাম। গহনা সেট গত ২৫ বছরে ধরে আলমিরায় রাখা ছিল। বছর পাঁচের আগে হারিয়ে ফেলেছি। ওই গহনার দেখাদেখি আমার মেয়ে আয়শা আখি মাটির গহনা তৈরির উদ্যোগ নেয়। অনেক কষ্ট করে শিখে ফেলেছে। এখন স্বামীর বাড়ীতে বসে তৈরি করে অনলাইনে বিক্রি করছে।   


উদ্যোক্তা মোসাঃ আয়শা আঁখি বলেন, বিলুপ্ত মাটির জিনিষ ধরে রাখতে এবং মায়ের ব্যবহৃত মাটির গহনা দেখেই তৈরির উদ্যোগ নেই। নিচের চেষ্টায় গহনা তৈরির পদ্ধতি রপ্ত করেছি। বিভিন্ন কারুকাজ দিয়ে এ পর্যন্ত ৫’শতাধিক গহনা তৈরি করেছি। তিন শতাধিক বিক্রি করেছি। অনলাইনে মানুষ বেশ ক্রয় করছেন। তিনি আরো বলেন, আর্থিকভাবে সহায়তা পেলে আমার কাজের পরিধি আরো বৃদ্ধি করা যেতো। কিন্তু অর্থ সংঙ্কটের কারনে তেমন তৈরি করতে পারছি না। 


আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান বলেন, বিলুপ্ত মাটির জিনিষ ধরা রাখতে আঁখি যে উদ্যোগ নিয়েছে তা অত্যান্ত চমৎকার। আবেদন পেয়ে তাকে আর্থিকভাবে সহায়তা করা হবে।


আরও খবর




নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত