
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :"
অল্প সময়ে সল্প খরচে চলো যাই গ্রাম আদালতে"এই প্রতিপাদ্যকে সামনে রেখেসুনামগঞ্জের মধ্যনগরে ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২৯ মে সকাল ১০ টায় উপজেলার মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যায়ল মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে ২ ব্যাচে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।
প্রথম ব্যাচে বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশগ্রহণ করেন।দ্বিতীয় ব্যাচে মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের প্রশিক্ষণ শুরু হবে এটি ৩০মে শুরু হয়ে ৩১ মে শেষ হবে।
কোর্স কো-অর্ডিনেটর ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
রিসোর্স পারসন হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ উপস্থিতছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)উপজেলা সমন্বয়কারী মোর্শেদ আলম।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল গ্রামের অসহায়, দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষজন যারা থানায় বা কোর্টে গিয়ে মামলা করতে অপারগ তারা যেন গ্রাম আদালতে আসেন।





























