
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযানে ৪০টি ভারতীয় গরুসহ ৪চোরাকারবারি কে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।গ্রেফতারকৃত চোরাকারীরা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের মো.মহর আলী(৪৮),জগন্নাথপুর গ্রামের মো.আবুল কালাম(৫৮),তেলিগাও গ্রামের মো.আয়নাল হক(৪০)একই গ্রামের মো.দুদ মিয়া(৩৪)।জেলা পুলিশের মিডিয়া সেল জানায় রবিবার (২৬,জানুয়ারি)গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.সজীব রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম। মধ্যনগর থানাধীন কাইতকান্দা পশ্চিমপাড়ার সোমেশ্বরী নদীর ঘাটে অভিযান চালিয়ে ৪ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত চোরাকারীদের কাছ থেকে বিভিন্ন রঙ ও বয়সের ৪০টি ষাঁড় গরু উদ্ধার করা হয়। এই গরুগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। মিডিয়া সেল জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।





























