
পি. কে রায়, বিশেষ প্রতিনিধি: দিনাজপুর জেলার সদর উপজেলার বনতাড়া গ্রামের কমল দাঁস এর ছেলে সবুজ দাঁস (২৪) বেশ কয়েকদিন আগে তার ফেইসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
বিষয়টি এলাকার যুবকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। বিষয়টি যখন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তৌহিদী জনতা সেই মুহূর্তে সবুজ দাঁসের বাড়ী ঘেরাও করেন।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তৌহিদী জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং সবুজ দাঁস (২৪)কে গ্রেফতারের আশ্বাস দেন।
বিগত ৪ দিন পেরিয়ে গেলেও সবুজ দাঁস (২৪)কে গ্রেফতার করা হয়নি।গত তিন দিন আগে তৌহিদী জনতা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেন অবরোধের এক পর্যায়ে সেদিন অতিরিক্ত জেলা প্রশাসক ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
তিন দিন পেরিয়ে গেলেও সবুজ দাঁস (২৪)কে গ্রেফতার করা হয়নি, সে কারনে ৬এপ্রিল রোজ রবিবার সকাল সাড়ে আটটা থেকে আবারও সড়ক অবরোধ করে তৌহিদী জনতা।
সকাল সাড়ে আটটা থেকে টানা ছয় ঘন্টা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে তৌহিদী জনতা।
এদিকে সবুজ দাঁস (২৪) এর ফেইসবুক পোস্টকে সমর্থন করে বনতাড়া বালুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক উপেন্দ্র নাথ রায় (মাস্টার) ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন একপর্যায়ে এই পোস্টটি সবার নজরে এলে কোতোয়ালি থানা পুলিশকে অবগত করলে, কোতোয়ালি থানা পুলিশ তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেন।
এরপর দিনাজপুর জেলার অতিরক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীগণ।
আন্দোলনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সর্বজনীন শ্রদ্ধা ভাজন মাওলানা মতিউর রহমান কাসেমী, মুফতি খাইরুজ্জামান, মুফতি ইমামুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা খাদিমুল ইসলাম, মাওলানা আল আমিন বিন আমজাদ, মাওলানা জাকি হাবিব, মাওলানা আবু হুরায়রা, মাওলানা আজিজুল হক প্রমুখ।
এ সময় বক্তারা জানান সবুজ দাঁস (২৪) কে দ্রুত গ্রেপ্তার করা না হলে এর চেয়ে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।





























