
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
২০২৩ সালের ১লা জানুয়ারী মইজদীপুর কামু মিয়া বাড়ীর কৃতি সন্তান বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, সামাজিক উন্নয়ন সংস্থা রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং গোল্ডসফাইন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সোহরাব হোসেন সুমন সাহেব আল্লাহর সন্তোষ্টির লক্ষ্যে সম্পূর্ন নিজস্ব অর্থায়নে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের মধ্যে ৪ তলা ফাউন্ডেশনের উপর ২য় তলার নির্মাণ কাজ সম্পূর্ন করে পাঠদান কার্যক্রম শুরু করেন। বর্তমানে অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৫০ জন। ২০২৬ সালের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩০০ জন অতিক্রম করবে ইনশাআল্লাহ। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্বাবধানে হেফজ বিভাগ , নুরানি বিভাগ এবং নাজেরা বিভাগসহ ৪র্থ শ্রেণি পর্যন্ত সকাল, বিকাল এবং সান্ধ্যকালীন আবাসিক এবং অনাবাসিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসাটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, দক্ষিণমূখী, কোলাহলমুক্ত এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত। সিসি ক্যমরার মাধ্যমে সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা। অত্র মাদ্রাসার যাবতীয় ব্যয়ভার বহন করে আসছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন সুমন। অত্র মাদ্রাসার প্রতি অভিভাবকদের অবিচল আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং শেণি সংখ্যা উন্নতি করণের লক্ষে মাদ্রাসার ৩য় তলার কাজ শুরু করা হয়েছে। অত্র মাদ্রাসার সকল অভিভাবক, শুভাকাংখী এবং শুভানুধায়ীদের আন্তরিক দোয়া কামনা করছি।
মাদ্রাসার ৩য় তলার নির্মাণ কাজ শুভ উদ্ভোধন করেন সাধারণ সম্পাদক মোঃ জাফর উল্যাহ এবং মুহতামিম হাফেজ মাওলানা মুফতি হারুনুর রশীদ।





























