শিরোনাম
ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

মসলায় স্বাবলম্বী পাহাড়ি কৃষক

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঘামে ভেজা হাতে ঘ্রাণের বিপ্লব শুরু হয়েছে পাহাড়ে। একসময়ের জুমচাষ সেখানে এখন ইতিহাস। সেই জায়গা দখল নিচ্ছে এলাচি, দারুচিনি, আদা, গোলমরিচের মতো দামি মসলা। বাড়ছে জমি, বাড়ছে ফলন, বাড়ছে লাভও। নারীরাও নেমে এসেছেন মাঠে, গড়ে উঠছে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। একদিন যা ছিল শুধু খাদ্য, এখন তা হয়ে উঠছে অর্থনীতির সম্ভাবনাময় খাত। পাহাড়ি এই ঘ্রাণ ছড়িয়ে পড়ছে শুধু হাটবাজারে নয়, ছুঁয়ে যাচ্ছে রপ্তানির স্বপ্নও।


এই ঘ্রাণের পেছনে রয়েছে বড় একটা চাহিদার গল্প। বাংলাদেশে বছরে মসলার চাহিদা প্রায় ৫৯ লাখ টন, কিন্তু দেশের উৎপাদন এখনো সীমিত। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানির ওপর নির্ভর করতে হয়। সেই চক্র ভাঙতে পাহাড়ি কৃষকেরা নেমেছেন মাঠে। পার্বত্য চট্টগ্রামের মাটি ও জলবায়ু যেহেতু মসলার জন্য আদর্শ; তাই আদা, হলুদ, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচসহ দামি মসলার চাষ সেখানে দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্বপ্নও।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২০ সালে যেখানে পার্বত্য এলাকায় মসলা চাষের জমি ছিল ১ হাজার ২০০ হেক্টর, তা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫০ হেক্টরে। আদা চাষ বেড়েছে দ্বিগুণ, আর হলুদের চাষ বেড়েছে প্রায় ৬৫ শতাংশ।


বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ  বলেন, পার্বত্য এলাকায় ২০২১ সাল থেকে পরীক্ষামূলকভাবে চাষ হওয়া এলাচি ও দারুচিনির ফল খুবই আশাব্যঞ্জক। এখন এটি শুধু বিকল্প চাষ নয়, অর্থনৈতিক স্বাবলম্বনের শক্তিশালী উপায় হয়ে উঠেছে। কৃষি অফিস বলছে, স্থানীয় নারীরাও এই খাতে সম্পৃক্ত হচ্ছেন, যা তৈরি করছে সামাজিক ও অর্থনৈতিক উভয় ধরনের পরিবর্তন।


জুমচাষের সীমাবদ্ধতা পেরিয়ে এখন পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠছে গোলমরিচ, তেজপাতা, বিলাতি ধনিয়া, জিরা ও অন্যান্য মসলার চাষ। কৃষকেরা বলছেন, পাহাড়ি জমিতে এসব ফসলের ফলন যেমন ভালো, তেমনি বাজারমূল্য বেশি। এর ফলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা তৈরি হচ্ছে।


বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের কৃষক রতন তঞ্চঙ্গ্যা বলেন, ‘আগে ধান আর কলা চাষ করতাম। এখন সাড়ে তিন একরে আদা, এলাচি আর হলুদের চাষ করি। ভালো লাভ হয়।’ রেশমা চাকমা নামের আরেকজন বলেন, ‘আগে শুধু বাড়ির কাজ করতাম। এখন মাঠে কাজ করি, প্রক্রিয়াজাত করি, বিক্রিও করি। নিজস্ব আয়ের পথ তৈরি হয়েছে।’


বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্রের হিসাবে, দেশে বছরে প্রায় ৫৮.৫০ লাখ টন মসলার চাহিদা রয়েছে, যার মধ্যে আমদানি হয় ৪৪.৯৬ লাখ টন। ভারত, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে আসে এসব মসলা। অথচ বাংলাদেশের নিজস্ব উৎপাদন বাড়লে এই চাহিদার বড় একটি অংশ পূরণ সম্ভব। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৪ সালের মধ্যে পাহাড়ি তিন জেলায় যে পরিমাণ এলাচি ও হলুদ উৎপাদিত হয়েছে, তা দিয়ে অন্তত ৩০ শতাংশ আমদানিনির্ভরতা কমানো সম্ভব হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত এক বছরে মসলা আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমেছে প্রায় ৮ শতাংশ। কৃষি গবেষকদের মতে, পরিকল্পিত সম্প্রসারণ হলে ৩০ থেকে ৪০ শতাংশ আমদানিনির্ভরতা কমানো সম্ভব। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রাসেল আহমেদ বলেন, ‘হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদের বোঝাতে পেরেছি যে জমি ও শ্রম একই থাকলেও মসলার চাষে লাভ অনেক বেশি।’



বাংলাদেশ পাইকারি গরমমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি এনায়েতুল্লাহ বলেন, দেশে মসলা উৎপাদন বাড়লে আমদানির ওপর চাপ কমবে। বৈদেশিক মুদ্রা বাঁচবে। কারণ, মসলা প্রতিদিনের দরকারি পণ্য।


তবে বাজার ও সরবরাহব্যবস্থায় এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে; বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক অবকাঠামোর দুর্বলতার কারণে কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পান না। রাঙামাটির বরকল উপজেলার ব্যবসায়ী মাইন উদ্দিন বলেন, ‘আমরা এলাচি ও হলুদ কিনে চট্টগ্রামে পাঠাই; কিন্তু রাস্তা খারাপ থাকায় পণ্য নষ্ট হয়। সঠিক দাম পাই না।’


তবু আশার খবর হলো, বান্দরবান ও রাঙামাটিতে মসলা শুকানোর ইউনিট ও সংরক্ষণাগার নির্মাণ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয় বলছে, ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি টাকার মসলা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে বাংলাদেশের অর্গানিক হলুদ, আদা ও দারুচিনির চাহিদা তৈরি হয়েছে।


বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথের মতে, ‘মসলা চাষের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। তবে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও রপ্তানির মধ্যে সমন্বয় অপরিহার্য।’


বিশেষজ্ঞরা মনে করেন, প্রশিক্ষিত জনবল, মান নিয়ন্ত্রণ ল্যাব এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রাখা গেলে ‘পাহাড়ি মসলা’ হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন ব্র্যান্ড পরিচয়, বিশ্বের বাজারে ছড়াতে পারে ঘ্রাণ আর সম্ভাবনার বার্তা।


আরও খবর




ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান