
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃমুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের ৫০জন সমবায় দুগ্ধ চাষীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা কার্যালয়ের আয়োজনে সমবায় অধিদপ্তর ঢাকার বাস্তবায়নে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বেএতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের দুগ্ধ প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ মনিরুল ইসলাম, জেলা সমবায় অফিসার মোহাম্মদ সালমান ইকবাল, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেনারি ডাক্তার মেজবাহুল জান্নাত মিনি, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি মোহাম্মদ আমির হোসেন, আকবপুর দুগ্ধ সমবায় সমিতির সম্পাদক মোঃ বাবুল সরকার প্রমূখ। সবার শেষে আকবপুর ইউনিয়নের দুগ্ধ উৎপাদনকারী ৫০ জনের মধ্যে এক কোটি টাকার চেক বিতরণ করেন প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান।





























