
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক
আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা সদরের নগর ক্যাফে রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদউদ্দিন বি.ক. এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রাকিব সরকার।
উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহিদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক রশিদ রানা, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ, সাংবাদিক মোহাম্মদ আলী, উপজেলা ইসলামি যুব আন্দোলনের সহ-সভাপতি ডা. সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনায় সভায় বক্তারা দলটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থের যে স্লোগানকে ধারণ করে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে সেই লক্ষ্যে অটুট থেকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এসময় মুরাদনগর উপজেলা গণ-অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদসহ অন্যাণ্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























