
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজানের শেষ দশকে কুমিল্লার মুরাদনগরে মসজিদে ইতিকাফরত রোজাদারদের সাথে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) মুরাদনগর উপজেলা পরিষদ জামে মসজিদে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। এ সময় তিনি ইতিকাফকারীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে আন্তরিকভাবে সময় কাটান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও মুসল্লিরা।
স্থানীয় মুসল্লীরা মনে করেন, এ ধরনের উদ্যোগে ইতিকাফরত মুসল্লিদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় অনুপ্রেরণা আরও জোরদার হয়।




























