
নারায়ণগঞ্জে নগরীর নিতাইগঞ্জ এলাকার গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের প্রতিনিয়ত খাবার ও পানি দিয়ে থাকেন ভালো সেন্ট্রাল কর্তৃপক্ষ।
ভালো সেন্টারের স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান এর উদ্যোগে এই কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকে।
প্রতিদিনের ন্যায় রবিবার দুপুরে নিতাইগঞ্জ এলাকাস্থ ভালো সেন্ট্রালের নিজ ভবনে প্রায় এক হাজার অসহায় ও শ্রমজীবী মানুষের খাবার বিতরণ করেন তারা। এ সময় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নিজ হাতে সকল অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব বলেন, শুরুতেই আমি এই ভালো সেন্ট্রালের প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই এই প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাক। এই ভালো সেন্টার শুরু থেকেই অনেক ভালো ও ব্যতিক্রমী উদ্দ্যেগ করে যাচ্ছেন তারা। তারা প্রতি সাপ্তাহে কিছু না কিছু আয়োজন করেই যাচ্ছেন গরিব ও অসহায় মানুষদের জন্য। আমি তাদের এই মহৎ উদ্যোগকে সাদুবাদ জানাই।
অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, আমরা সব সময় ভালো কাজের সাথে আছি। আপনারা সব সময় এমন ভালো কাজ গুলো করে যাবেন ইনশাল্লাহ। আমি এবং আমার দল সর্বদা আপনাদের এই ভালো কাজের পাশে আছি।
মশিউর রহমান রনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এইখানে উপস্থিত আমার বড় ভাই রাজিব ভাইয়ে কাছে আমি এই প্রতিষ্ঠানের ব্যাপারে অনেক শুনেছি। ইতিমধ্যে আমি আমার দলকে এই প্রতিষ্ঠানের ব্যাপারে জানিয়েছি। আমরা সিন্ধান্ত নিয়েছি যে, যতদিন এই প্রতিষ্ঠান মানুষের পাশে থেকে সেবা করে যাবে আমরাও তাদের সাথে সব সসময় সব কিছুতেই সহযোগিতা করে যাবো। আজকে এইখানে সবার সামনে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আমি এবং আমার দল সবসময় আপনাদের পাশে আছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভালো সেন্ট্রালের সাইট অপারেশন ম্যনাজার মোখলেসুর রহমান ও প্রতিষ্ঠানটির অনান্য সদস্যরা।





























