
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মানবিক সংগঠন আদর্শ ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক আনন্দ ভ্রমণ ১ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
ভ্রমণের স্থান নির্ধারিত স্থান ছিল পর্যটন স্পট সীতাকুণ্ড ইকোপার্ক ও আঁকিলপুর সমুদ্র সৈকত।
আদর্শ ক্লাবের প্রতিষ্ঠা ও সভাপতি মোঃ বাছির আহমেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ইমাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আবদুল কাদের, সহ সভাপতি আবদুল কুদ্দছ কোম্পাপানী,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আকবর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ এয়াকুব আলী, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোঃ এমরান হোসাইন,প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল, সোমবার গাজী সহ সংগঠনের ৫০ জন আদর্শ ক্লাবের দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।
আয়োজকরা জানান, এই ভ্রমণের মাধ্যমে সদস্যদের মধ্যে জ্ঞান,ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পায়। সেজন্য আমরা প্রতিবছর আদর্শ ক্লাবের পক্ষ থেকে আনন্দ ভ্রমণ করে থাকি।




























