
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ১৯ মে দুপরে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স কর্তৃক বড় বেরলা গ্রামের মৃত আমেনা বেগমের মনোনীতক রহিমা বেগমের হাতে বীমা অংকের ১ লাখ ৫০০০০ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ অহিদুর রহমান।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কুমিল্লার ব্রাঞ্চ ম্যানাজার সোলেমান হোসেন সালমান,ব্রাঞ্চ ম্যানেজার আমজাদ হোসেন মজুমদার,
ইউনিট ম্যানেজার আবু আসাদ মোহাম্মদ সােহেব,
কুমিল্লা বিশ্বরোড অফিস ইউনিট ম্যানাজার নিজাম মিয়া।
ঢালুয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মনির হোসেন।
ঢালুয়া ব্রাক অফিসের ম্যানেজার সুলতান মাহমুদ সহ প্রমুখ।
উল্লেখ্য গত ১০ মার্চ মৃত আমেনা বেগম গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে ১ লাখ ৫০ হাজার টাকার প্রিমিয়াম করেন এবং মাত্র একটি কিস্তি ১৭ হাজার টাকা দিয়ে এক সপ্তাহ পর গত ১৮ মার্চ ইন্তেকাল করেন। কিন্তু এক মাস পর বীমা কোম্পানি তার মৃত্যুর খবর জানার সাথে সাথে ৭ দিনের মধ্যে বীমা দাবী নি:ষ্পত্তি করার জন্য উদ্যোগ গ্রহণ করে। যারই ফলোশ্রুতিতে বীমা কোম্পানি কর্তৃপক্ষ মৃতের মনোনীতক রহিমা বেগমের হাতে ১ লাখ ৫০ হাজার টাকার তুলে দেন।
এ সময় ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মাত্র একটি কিস্তি দিয়ে ইন্তেকালের এক মাসের ব্যবধানে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স মৃতের মনোনীতদের হাতে বীমা দাবির পুরো টাকা তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সত্যিই তাদের এ উদ্যোগ প্রশংসনীয়।





























