
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোটে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
১৮ মার্চ বুধবার সকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়ন শ্যামিরখিল হামজা বিন আব্দুল মুত্তালিব দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় এলাকার প্রায় দেড় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশন সভাপতি ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান,সেক্রেটারি আবুল হাশেম বাবলু,বিএনপি নেতা ডাক্তার রেজাউল হক, পরকরা দাখিল মাদ্রাসা সহ-সুপার মাওলানা জসিম উদ্দিন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।




























