
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানের উদ্যোগে ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ডাকাতি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বুধবার সকালে নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি ও ডাকাতি প্রতিরোধসহ নারী ও শিশু নির্যাতন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সম্মানিত ইমামগণের উপস্থিতিতে আয়োজিত এই সভায় সামাজিক অপরাধ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঙ্গলকোট মডেল মসজিদের ও খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ তারেক উপস্থিত ছিলেন।
এ সময় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সহ দুই শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা শিহাব উদ্দিন।
প্রধান অতিথি অফিসার ইনচার আরিফুর রহমান বলেন সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে সচেতনতা তৈরি হলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
























