
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের সততা,স্বচ্ছতা,জবাবদিহিতা,মানবতা ও মানবসেবা মূলক সংগঠন “শেষবেলা” উদ্যোগে ২৫ মার্চ সংগঠনের কার্যালয়ে কৃতি শিক্ষার্থী ও দাতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি নিয়াজ মোর্শেদ ভুঁইয়ার সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান ভুঁইয়া এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য সামছুল আলম বেপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন,নাহিদ হাসান বাপ্পি,ফাহাদ,সুমন,সিয়াম,রাহিম,আকিব,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাহিম মুন্তাছির সহ এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।
সংগঠনটির সহকারী অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (রকি) জাপানে উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ায় তাকে সম্মাননা স্মারক এবং এটিএন বাংলায় ২০২৬ সালের সুর প্রতিবার সন্ধানে হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ রাব্বি হাসান রাফিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, “সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবসেবা”কে মূলমন্ত্র হিসেবে ধারণ করে 'শেষবেলা' দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।




























