
এম এম ইউসুফ আলী,স্টাফ রিপোর্টের:
কুমিল্লার নাঙ্গলকোটের বাংলাদেশ ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি,কুমিল্লা জেলা জাতীয় ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদারের পিতা আলহাজ্ব মোঃ শফি উল্লাহ মজুমদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য শফি উল্লাহ মজুমদার ১৭ এপ্রিল শুক্রবার বাদ জুমা নিজ গ্রাম সোন্দাইল মজুমদার বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়ে ছিল প্রায় ১০০ বছর। ইন্তেকালের সময় তিনি ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজার নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিলিপ দরবারের পীর আলহাজ্ব মাওলানা রুহুল আমিন,বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা আবু হানিফ, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার প্রস্তাবিত সভাপতি হাফেজ আকরাম হোসেন,নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মুফতি আব্দুর রব সহ প্রমুখ।
জানাযার নামাজে আলেম-ওলামা,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজার নামাজে অংশগ্রহণকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের পুত্র আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন মজুমদার। তিনি জানাজায় আগত উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তা'আলা যেন আমার পিতার ইহ জীবনের সকল ভুল ভান্তি ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম নসিব করেন।




























