
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মহানগরী এবং জেলা জামায়াতে ইসলামির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ সাক্ষাতের সময় জেলার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল জব্বার।
এ সময় নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সংকটময় মূহূর্তে কোথাও যাইনি। আমি দায়িত্বে অটল ছিলাম। কারণ আমরা রাষ্ট্রের বেতন খাই।
চলমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, কিছু করার আগে শেষ দেখা দরকার। টিকে থাকার ইচ্ছা থাকলে কেউ খারাপ হতে পারে না। আপনাদের এবং কোনো ইসলামিক দলের চাঁদাবাজি এবং জবর দখলের বিন্দুমাত্র লেস পাইনি।
এ সময় জামায়াতে ইসলামীর জেলা, মহানগর, থানা এবং ছাত্রশিবিরসহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মইনুউদ্দিন আহমদ জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, এই ক্লান্তিকালে আপনি ছিলেন, এজন্য নারায়ণগঞ্জবাসী আপনাকে মনে রাখবে।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ।
এ মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষ আসলে তার মনের কথা প্রশাসনকে বলতে চায়। আমরা চাই অন্যায় যে-ই করুক তার বিচার হওয়া উচিত। এখানে আপনারা দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যান। অতীতে যাই হোক, আমাদের কোনো কর্মীও অন্যায় করে যাতে পাড় না পায়, সেই দিকে খেয়াল রাখবেন। আমরা আপনাকে সর্বাত্বক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
এছাড়া সাবেক মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, মরে গেলে পুলিশেরও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুতরাং অতীতের পুনরাবৃত্তি না করে আমরা ভবিষ্যতের সুন্দর একটি দেশ জনগণকে উপহার দিতে চাই। আপনারা এর সাক্ষী হয়ে থাকবেন।
এ সময় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক, মহানগরী নায়েবে আমীর আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মো. জামাল হোসাইন. জেলা সেক্রেটারি জাকির হোসাইন, জেলা সমাজকল্যাণ বিভাগের মো ইলিয়াস মোল্লা, আইনজীবী ফোরামের এড. মাইনউদ্দিন আহমেদ, এড. জাহাঙ্গীর দেওয়ান, এড. নিজাম উদ্দিন, এড. সাইফুল ইসলাম, এড আক্তার হোসাইন, এড. গোলাম মর্তুজা, এড. ওমর ফারুক, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিব, সেক্রেটারি-ইসমাইল, অমিত হাসান, মনির হোসেন মোল্লা, আমজাদ হোসেন, রায়হান রাফিকসহ নেতৃবৃন্দ।





























