শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

নারায়ণগ‌ঞ্জে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্থানীয় আধিপত্য ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে আবদুল কুদ্দুস (৫৫) নামে এক ব্যক্তিকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে উপজেলার ২২নং ওয়ার্ডের শাহী মসজিদ হাফেজিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর এলাকার রাজনীতি ও ব্যবসায়িক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিএনপি সমর্থিত বলে পরিচিত বাবু-মেহেদি ও রনি-জাফর গ্রুপের মধ্যে মূলত এই দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে বন্দর বাসস্ট্যান্ডের অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, মাদক ব্যবসার প্রভাব এবং চাঁদাবাজিকে ঘিরে।

গত শুক্রবার (২০ জুন) এই দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সংঘর্ষ হয়, যেখানে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। এরপর স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য শনিবার দুপুরে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের নেতৃত্বে এক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়, তবে তা ব্যর্থ হয়।
সেদিন রাতেই কুদ্দুস চা খেতে যান বন্দর স্ট্যান্ড এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তাকে সেখানকার একটি দোকান থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কুদ্দুসের মরদেহ তার পরিবারের সদস্যরা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি নিয়ে গেছেন।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
হত্যাকাণ্ড ও এর পেছনের দ্বন্দ্বকে ঘিরে হাফেজিবাগসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসীর অনেকে জানিয়েছেন, এই সংঘাত দীর্ঘমেয়াদী রূপ নিতে পারে এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল দাবি করেছেন।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ