শিরোনাম
বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নবীগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট ছিঁড়ে কারাগারে প্রবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসুল (৪০) নামে এক ইংল্যান্ড প্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে তিনি ভোট না দেওয়ার ঘোষণা দিয়ে একটি ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় কার্যকরের জন্য তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় আহাদুর রহমানের ছেলে এবং পেশায় একজন ইংল্যান্ড প্রবাসী।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে সীমাবদ্ধ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

#আলোকিত সকাল/ফাহাদ



আরও খবর




আবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা

রোজা রেখেও কাজ করি : বুবলী

রোজার আগেই বাড়লো সব ফলের দাম

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

সবচেয়ে বড় পরীক্ষা সামলাতে হবে অর্থমন্ত্রীকে

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে এ বি এম আবদুস সাত্তারকে নিয়োগ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩২৬৬ টাকা

কলেজে ঈদের ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সরবরাহ যথেষ্ট থাকলেও রমজানের শুরুতে পেঁয়াজ-ডালের দাম ঊর্ধ্বমুখী

রমজানে সিন্ডিকেট দমনে যৌথ বাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দেওয়ার দাবি

সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই: ডা. শফিকুর

আলুর বাম্পার ফলনেও দামে হতাশ জয়পুরহাটের চাষিরা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঘাটাইলে ভোটের ময়দানে শেষ হাসি কার—নাছির না আজাদ

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

ধুনটে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

মধ্যনগর উপজেলায় ধানের শীষের পক্ষে বিরামহীন প্রচারণায় এম শহিদ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

ঘাটাইলে চায়ের দোকানই ভোট বিশ্লেষণ কেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

গঙ্গাচড়ায় দল বদলের হাওয়া,আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ১২ নেতা

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র

চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর গণমিছিল

বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় বিএনপির সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই: ডা. শফিকুর

রাষ্ট্রপতি পদে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় জোরালো

ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন নবনির্বাচিত এমপি হাবিবুর রশিদ হাবিব

নতুন মন্ত্রিসভার আকার বড় হবে না, শপথের আগে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল

জামায়াতের উত্থান কি চাপে ফেলবে ভারতকে?

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

ভোটের লড়াইয়ে কুষ্টিয়া-১ আসনে রেজা আহমেদের বিজয়

হবিগঞ্জ-১ আসনে ৫৫ হাজার ৮২৮ ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার নিরঙ্কুশ জয়

ভোট ও গণভোট শেষ, হবিগঞ্জ-১ এ এখন ব্যালট গণনার পালা

হবিগঞ্জ-১: কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ?