
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবীনবরণ ও প্রবীণ বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন দৌলতপুরের নবনির্বাচিত সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সহধর্মানি ও কুষ্টিয়া জেলা মহিলা দলের সহ-সভাপতি শামীম আরা খাতুন (শেফালী মোল্লা)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, সিনিয়র সাংবাদিক ও কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক আহমেদ রাজু, তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান বাবুল, উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক নকীব উদ্দিন নেন্টু, মইনুদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল জব্বার ও উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান সবুর মোল্লা সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক আয়নাল হক (লিটন জোয়ার্দার) সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম আরা খাতুন (শেফালী মোল্লা) বিদ্যালয়ের নবাগত স্বাগত জানান এবং এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।



























