
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দীন আহমদের নির্বাচনী প্রচারণাকালে ধোপাছড়িতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বাজনা ব্যবহার করে আচরণবিধি লঙ্গনের অভিযোগ আনেন ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক।
অভিযোগের প্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারি সিভিল জজ, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সানজিদা আফরোজ বৃষ্টি শুনানী শেষে নির্বাচনী আচরণ ভঙ্গ করে বিধিমালা-২০২৫ এর ৯/১৭ বিধি লঙ্গন করেছেন বলে উল্লেখ করে অভিযোগ গঠন করেন। যা একই ধারা আরপিও ১৯৭২ এর ৯১বি (৩) অনুচ্ছেদ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্ত এম.এ হাশেম রাজু স্বেচ্ছায় দোষ শিকার করে অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ফলে একই ধারায় এম.এ হাশেম রাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় হয়।
যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সচিবালয় নির্বাচন কমিশন বরাবরে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।




























