
মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয় জিয়া ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক এমপি শামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
পৌর বিএনপির সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।
এ সময় নয়া কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি নতুন কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই দীর্ঘ ১১ বছর পর
নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে
প্রত্যক্ষ ভোটে মামুন হোসেন সভাপতি ও বায়েজীদ রায়হান শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত এবং সাংগঠনিক সম্পাদক পদে এজেড মিজান ও মাসুম আলী নির্বাচিত হয়েছেন। পরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।





























