
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়কালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুই বাস কাউন্টারে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫শে মার্চ (বুধবার) সকাল সাড়ে ৮টায় নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে শাহ ফতেহ আলী বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়া আদায় করা হচ্ছে এ অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উভয় কাউন্টারের ম্যানেজার সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) ও রনবাঘা গ্রামের আবু তালেবের ছেলে সবুজ (৪০) কে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা থানা পুলিশ।




























