শিরোনাম
রাজশাহীতে র‍্যাবের অভিযান : ককটেল-অস্ত্র উদ্ধার, মাদক পাচারের সময় আটক ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ,দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে কালীগঞ্জে গ্যাস ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী প্রেসক্লাব থেকে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের অব্যাহতি নোয়াখালীতে ঢাকা শাহাজালাল ট্রাভেল এন্ড ট্যুরসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পটুয়াখালীর মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফত তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি‘র বিরুদ্ধে ঝাড়ু মিছিল চন্দনাইশে সাতবাড়িয়া পলিয়া পাড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী নুরুল হকের উঠান বৈঠক নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম শনিবারের ক্লাস অনুষ্ঠিত
রবিবার ০৫ এপ্রিল ২০২৬
রবিবার ০৫ এপ্রিল ২০২৬

অপহরণের পরদিনই মিলল লাশ, ৫ দিন পর শনাক্ত শুভ

প্রকাশিত:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জে অপহরণের অভিযোগ ওঠা এক যুবকের মরদেহ শনাক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণের পরদিনই রূপগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হয়েছিল। রোববার সকালে পরিবারের সদস্যরা ছবি দেখে মরদেহটি শনাক্ত করেন।

নিহত শুভ (২১) ফতুল্লার পূর্ব ইসদাইর রসুলবাগ এলাকার ঝুট ব্যবসায়ী মো. সোহেলের ছেলে। গত ২৯ মার্চ সন্ধ্যায় ইসদাইর রেললাইন এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ।

পুলিশ জানায়, ৩০ মার্চ সকালে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কালনী এলাকা থেকে শুভর মরদেহ উদ্ধার করা হয়। তখন তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, মরদেহে মাথা, মুখমণ্ডল, হাত ও বুকে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার আগে নির্যাতনের ইঙ্গিত দেয়।

পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবেই মরদেহ দাফন করা হয় এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।

এর আগে, ১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় শুভর অপহরণের অভিযোগে মামলা করেন তার মা মাকসুদা বেগম। মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে ১০ জনকে অভিযুক্ত করা হয়।

এজাহারে বলা হয়, অপহরণের দিন শুভকে মারধর করে একটি ইজিবাইকে তুলে নেওয়া হয়। পরে তার মোটরসাইকেলও নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার ১৫ থেকে ২০ দিন আগে চাষাঢ়া রেললাইন এলাকায় রানার সঙ্গে শুভর তর্ক হয় এবং এরপর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও শুভর সন্ধান পাওয়া যায়নি। পরে তদন্তের একপর্যায়ে ৩০ মার্চ উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের ছবি দেখালে পরিবার সেটি শুভর বলে শনাক্ত করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মামলাটি এখন অপহরণের পর হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। প্রধান আসামিসহ অন্যরা পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে নিহতের বাবা মো. সোহেল অভিযোগ করেন, অপহরণের রাতেই তিনি থানায় গেলেও পুলিশ তৎপরতা দেখায়নি। তিনি বলেন, শুরুতেই ব্যবস্থা নিলে হয়তো ছেলেকে জীবিত পাওয়া যেত।

অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, শুরু থেকেই তারা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করেছে এবং ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে।



আরও খবর




অপহরণের পরদিনই মিলল লাশ, ৫ দিন পর শনাক্ত শুভ

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

রাজশাহীতে র‍্যাবের অভিযান : ককটেল-অস্ত্র উদ্ধার, মাদক পাচারের সময় আটক ২

রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ,দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন

কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে কালীগঞ্জে গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

সুন্দরবনের ভেতর থেকে ৪ হাজার ফাঁদসহ এক হরিণ শিকারি আটক

কাউনিয়ায় ভাতিজাকে মারপিটের মামলায় অভিযুক্ত আসামি চাচা গ্রেফতার

রামপালে বিশ্বমানের 'আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার' পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ-সার পেলেন কৃষকরা

উলিপুরে ৩০তম বইমেলার উদ্বোধন

সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

খেলার মাঠ নেই শফিকপুরে: বঞ্চিত কয়েক হাজার শিক্ষার্থী ও তরুণ সমাজ

ক্রীড়ামুখর পরিবেশে চকরিয়ায় কোকো স্মৃতি টেপ-টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

ঢোলবাদক প্রয়াত বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল রবিবার

রাজশাহী প্রেসক্লাব থেকে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের অব্যাহতি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ,দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন

কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে কালীগঞ্জে গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

সুন্দরবনের ভেতর থেকে ৪ হাজার ফাঁদসহ এক হরিণ শিকারি আটক

কাউনিয়ায় ভাতিজাকে মারপিটের মামলায় অভিযুক্ত আসামি চাচা গ্রেফতার

রামপালে বিশ্বমানের 'আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার' পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ-সার পেলেন কৃষকরা

উলিপুরে ৩০তম বইমেলার উদ্বোধন

সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

খেলার মাঠ নেই শফিকপুরে: বঞ্চিত কয়েক হাজার শিক্ষার্থী ও তরুণ সমাজ

ক্রীড়ামুখর পরিবেশে চকরিয়ায় কোকো স্মৃতি টেপ-টেনিস টুর্নামেন্টের উদ্বোধন