শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

অসহায় মানুষের পাশে থাকার অনুভূতি

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


সুরাইয়া ইয়াসমিন সুমি:
সময় বয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি রয়ে যায় হৃদয়ের গভীরে। এমন কিছু মুহূর্ত থাকে, যা চাইলেও ফিরে পাওয়া যায় না, তবে মনের ভেতর অমলিন হয়ে থাকে। আমার জীবনে ২০২৪ সালের ২৫ আগস্ট তেমনই এক অবিস্মরণীয় দিন, যা আজীবন মনে গেঁথে থাকবে।
আমার কলেজ সরকারি ব্রজলাল (বি. এল) কলেজ খুলনার দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। এখানে আমি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি। সবসময় ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু করার, বিশেষত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি।

২০২৪ সালে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়, আর্তনাদে ভরে ওঠে আশ্রয়হীন মানুষের জীবন। চারদিকে ত্রাণ কার্যক্রম শুরু হয়। আমাদের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বড় ভাই ও আপুরা যখন উদ্যোগ নিলেন বন্যার্তদের সহায়তার জন্য, তখনই আমি উপলব্ধি করলাম—এটাই আমার অপেক্ষার দিন।

আমি চেয়েছিলাম এই মহৎ উদ্যোগের অংশ হতে। বন্ধুদের কাছে কান্নাকাটি করে বললাম, যেন আমাকে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়। এক বড় ভাইয়া অবশেষে আমাকে তাদের সঙ্গে কাজের সুযোগ দিলেন।

ত্রাণ সংগ্রহের জন্য বক্স বানানোর দায়িত্ব দেওয়া হলো। রাতে খাতার শক্ত মলাট দিয়ে নিজেই বানিয়ে ফেললাম একটি বক্স। বক্স বানানোর সময় মনে হচ্ছিল—এ যেন কেবল একটি বস্তু নয়, বরং মানুষের প্রতি আমার ভালোবাসা ও সহানুভূতির প্রতীক।

পরদিন ত্রাণ সংগ্রহের জন্য রাস্তায় নামলাম। বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সাহায্য চাওয়া শুরু করলাম। তখন বুঝতে পারলাম, আমাদের সমাজে কত রকমের মানুষ রয়েছে! এই অভিজ্ঞতা আমাকে নতুনভাবে সমাজকে বুঝতে শিখিয়েছে।

আমরা যা সংগ্রহ করতে পেরেছিলাম, তা যথাসম্ভব বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়। আমাদের সিনিয়র ভাইয়া-আপুরা নিজ হাতে এসব ত্রাণ পৌঁছে দেন দুর্গত এলাকায়। তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। তাদের দেখেই আমিও সাহস ও অনুপ্রেরণা পেয়েছি।

২০২৪ সালের ২৫ আগস্ট শুধু একটি দিন নয়, এটি আমার মানবিক চেতনার জাগরণ। এটি আমাকে উদার হতে শিখিয়েছে, সমাজের জন্য কাজ করার পথ দেখিয়েছে। হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু করব, কিন্তু এদিনের অনুভূতি কখনো মলিন হবে না। কিছু মুহূর্ত সত্যিই ভোলার নয়—এদিন আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

লেখক: শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, সরকারি বি. এল কলেজ, খুলনা।

/শুভ্র


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

ঘুষের অভিযোগ ‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ : রামেবি উপাচার্য

তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা: ঢাবি উপাচার্য

​২৪ মার্চ বরেন্দ্র কলেজ রাজশাহীর রুবি জয়ন্তী

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জান্নাতী-মুতাসিম

বাংলাদেশ তরুণ কলাম লেখকের রাবি শাখার নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামে নতুন নেতৃত্ব

জেরীন-মুনতাছির নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম

নতুন নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম