
পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য মো. মতিউর রহমান এর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২১ ডিসেম্বর) শনিবার উপজেলার চরপলাশ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট এর পাবলিক প্রসিকিউটর(পিপি) ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক এড. মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্চাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তৌফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম শামীম,মো. নজরুল ইসলাম, শামছুল আলম,আল-আমিন, মাসুদুল হাসান ।সুখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রজমান আলী,সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো.রাজন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুম মতিউর রহমান উপজেলা বিএনপির সদস্য ও সুখিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি গত ২১ শে নভেম্বর তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মরহুম মতিউর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান। পরে প্রায় দুইহাজার লোকের মাঝে খাবার পরিবেশন করা হয়।





























