শিরোনাম
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

প্রকাশিত:শুক্রবার ১৩ মার্চ ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৩ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে একই ব্যক্তি একাধিক কার্ডের মাধ্যমে চাল উত্তোলন করছেন বলেও অভিযোগ রয়েছে। এতে অনেক দরিদ্র পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ সংলগ্ন মির্জাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী একজন সুবিধাভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে একজন ব্যক্তিকে একাধিক কার্ড নিয়ে চাল নিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেক সুবিধাভোগী নিজেরা উপস্থিত না হয়ে অন্যের মাধ্যমে কার্ড পাঠানোর কারণেও অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া বিতরণ করা অনেক কার্ডে সুবিধাভোগীদের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় প্রকৃত উপকারভোগী শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার সামনে সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তারকে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) ১০ কেজি চাল ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, নিজের খাওয়ার জন্য চাল নিয়েছিলেন কিন্তু চালের মান ভালো না হওয়ায় তা বিক্রি করেছেন। তবে কীভাবে তিনি চাল উত্তোলন করেছেন—এ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের অনেক হতদরিদ্র মানুষ এখনও ভিজিএফের কার্ড পাননি, যা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে চরফরাদী ইউনিয়ন পরিষদের সচিব মো. মোবারক হোসেন বলেন, “বিতরণের সময় কিছু কার্ডে নাম-পরিচয় উল্লেখ ছিল না। একজন ব্যক্তি একাধিক কার্ড নিয়ে এসেছিল, তবে আমরা তাকে চাল দেইনি। এ নিয়ে সকালে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে। কোনো জনপ্রতিনিধি চাল নিয়েছেন—এ অভিযোগ সঠিক নয়।” চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, “একজনের একাধিক কার্ডে চাল নেওয়ার সুযোগ নেই। মহিলা সদস্য চাল নিয়েছেন—এ বিষয়টি আমি দেখিনি। আপনার কাছ থেকে শুনে তাৎক্ষণিকভাবে তাকে সতর্ক করেছি।” পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, “আমি গতকাল সরেজমিনে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছি। যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে চরফরাদী ইউনিয়নে মোট ৩ হাজার ৫৪৫ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। তবে বিতরণ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।


আরও খবর




পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া

কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী

পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ

ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ

রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা

ফতুল্লায় বাসায় চুরি: ২ জন গ্রেপ্তার, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ফতুল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে বিদেশি রিভলবার উদ্ধার

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া

কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী

পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ

ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ

রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা

ফতুল্লায় বাসায় চুরি: ২ জন গ্রেপ্তার, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ফতুল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে বিদেশি রিভলবার উদ্ধার

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল