শিরোনাম
চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল ​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি মুরাদনগরে মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ
সোমবার ২৩ মার্চ ২০২৬
সোমবার ২৩ মার্চ ২০২৬

পাওনা টাকা নিয়ে জামাই শশুরের পাল্টাপাল্টি অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৯ মে ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৯ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় পাওনা টাকা নিয়ে আপন জামাই-শশুর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। এ ঘটনায় মেয়ের জামাই উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের মরহুম মঙ্গল মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া শশুরের বিরুদ্ধে ১৫ লাখ ৫২ হাজার টাকা পাওনা দাবি করে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে অসুস্থ শশুর একই উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর নয়ানী গ্রামের আব্দুল মান্নান জামাইয়ের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ তুলেন। তবে এনিয়ে কয়েকবার বিচার সালিস করা হয়েছে বলে জানান দুই এলাকার পঞ্চায়েত।


অভিযোগ করে শশুর আব্দুল মান্নান বলেন, সোহেল আমার একমাত্র মেয়ের জামাই, বিয়ের  পর থেকে আমরা তাকে বিদেশ পাঠানো ও নগদ অর্থসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছি। সে একজন পরলোভী মানুষ। বর্তমানে আমার মেয়েকে ডিভোর্সের ভয়ভীতি দেখিয়ে এবং আমার অসুস্থতার সুযোগ নিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে, আমি টাকা দিতে রাজি না হলে আমার স্বাক্ষর জাল করে  স্ট্যাম্প লিখে আমার বিরুদ্ধে থানায়  অভিযোগ দিয়েছে এবং ফেসবুকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।  আমি এর সঠিক বিচার চাই।


এদিকে জামাই সোহেল অভিযোগ করে বলেন, আমার শশুর নিজের মালিকানাধীন জমি বিক্রির প্রস্তাব দিলে উক্ত জমি আমি ক্রয়ে আগ্রহী হই। এবং জমি বায়নাপত্র হিসেবে স্ট্যাম্পের মাধ্যমে ২০২৩ সালের ১৭ জানুয়ারি আমার শাশুড়ির উপস্থিতিতে শশুর আব্দুল মান্নান এর হাতে ৬ লাখ ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করি। এছাড়াও শ্যালকদের বিদেশ পাঠানোর কথা বলে আরও ৯ লাখ ২২হাজার টাকা ধার হিসাবে নেন শশুর আব্দুল মান্নান। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জমি রেজিস্ট্রি ও ধারের টাকা ফেরত দেননি তিনি। এতে জামাই সোহেল টাকা চাইতে গেলে নানা তালবাহানা শুরু করেন শশুর আব্দুল মান্নান। 


মেয়ে মনিকা আক্তার বলেন, আমার বাবা আঃ মান্নান একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ, আমাদের টাকা আত্মসাত করতে আমার বড় ভাবিকে দিয়ে আমার স্বামীর নামে আদালতে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করছে, এই কথা বলে মনিকা কান্নায় ভেঙ্গে পড়েন। ভুক্তভোগী সোহেল মিয়া ও তার স্ত্রী মনিকা আক্তার এঘটনায় ন্যায় বিচার চান এবং সকলের সহযোগিতা কামনা করছেন।


এবিষয়ে পঞ্চায়েত নাজমুল হাসান কিরন বলেন জামাই শশুরের নিকট টাকা পাওনা এমন একটি বিচার আমার নিকট আসছিল, জামাই সোহেল টাকা দেওয়ার মুল স্ট্যাম্প দেখাতে না পাড়ায় বিচারটি করতে পারেনি। 


রেনু স্বর্ণকার  বলেন, জামাই সোহেলের অভিযোগ সম্পন্ন মিথ্যা। তারপরও আমরা কয়েকজন বসে সিদ্ধান্ত নিয়ে একটি কাগজ লিপিবদ্ধ করেছিলাম চার লাখ টাকা দুই বারে আঃ মান্নান জামাইকে দিয়ে দিবে, এরই মধ্যে মান্নান গুরুতর অসুস্থ হয়ে পড়েন যার ফলে টাকা দেওয়া হয়নি। এরই মধ্যে জামাই ও মেয়ে থানায় গিয়ে ১৫ লাখ ৫২ হাজার টাকার অভিযোগ দিয়েছে। যা খুবই দুঃখ জনক।


কালাইগোবিন্দপুর গ্রামের মোস্তাক বলেন, জামাই শশুরের টাকা লেনদেন বিষয়টি সত্য ঘটনা, একবার আমরা সালিশি করে ৫ লাখ টাকা শশুর আব্দুল মান্নান জামই সোহেলকে দেওয়ার কথা ছিলো। কিন্তু পরে কয়েকবার তারিখ দিয়ে আর দেয় নাই।


অভিযোগের তদন্ত কর্মকর্তা তিতাস থানার এসআই কমল বলেন, জামাই সোহেলর অভিযোগ পেয়ে আমি অভিযুক্ত শশুর আঃ মান্নানের বাড়িতে যাই, গিয়ে দেখি মান্নান খুব অসুস্থ। আমি এক পর্যায়ে মান্নানের নিকট জানতে চাই টাকা নিয়ে জামাইকে জমি না দেওয়ার কারন কি? তখন মান্নান বলে এইগুলা সম্পন্ন মিথ্যা এবং সুস্থ হলে থানায় আসবেন বললে আমি চলে আসি।


আরও খবর




চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল

​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

মনপুরায় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল