
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সেবা ও প্রশিক্ষণ স্তরের চারজন রোভার স্কাউট— রোভার মোঃ ইয়াসিন রহমান, রোভার খন্দকার জানেমুল হক, রোভার সাব্বির আহম্মেদ ও রোভার মোঃ কাওসার অহিদ বিপ্লব— গত ২২-২৬ জানুয়ারি ২০২৫ তারিখে কক্সবাজার এয়ার বেইজ থেকে চট্টগ্রাম সদর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছে।
রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা "প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড" অর্জনের লক্ষ্যে তারা এই পরিভ্রমণে অংশ নেয়। যাত্রাপথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস পরিদর্শন করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
পরিভ্রমণের সময় টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (SDGs) সম্বলিত চারটি সচেতনতামূলক শ্লোগান প্রচার করা হয়— "সমুদ্র রক্ষা, নীল অর্থনীতি, টেকসই উন্নয়নে আনবে গতি", "চাঁদাবাজি-সন্ত্রাস, করে দেশের সর্বনাশ", "সবার জন্য অধিকার, শিক্ষা-স্বাস্থ্য-সুবিচার", "দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ, সবুজ দেশ"।
পরিভ্রমণের শুভ উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান। দলটি ২১ জানুয়ারি কক্সবাজার গমন করে এবং ২২ জানুয়ারি সকাল ৮টায় কক্সবাজার এয়ার বেইজ থেকে যাত্রা শুরু করে। পাঁচ দিনব্যাপী পরিভ্রমণ শেষে তারা ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শহীদ মিনার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে যাত্রা সমাপ্ত করে। ২৭ জানুয়ারি তারা ঢাকায় ফিরে আসে।
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে
শনিবার ২১ মার্চ ২০২৬
বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
শনিবার ২১ মার্চ ২০২৬





























