
ফয়সাল আহমেদ রাজবাড়ী পদ্মা নদীর ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১০হাজার ২৬০ টাকায়। মাছটি ক্রয় করেছেন শাকিল-সোহান মৎস্য আড়ৎতের মালিক ও মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।আজ শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরী ঘাটে এ মাছটি ক্রয় করেন তিনি।মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, এখন বৈশাখ মাস নদীতে পানি বৃদ্ধি ও জোয়ার রয়েছে আজ চরকর্নেশনা গ্রামের জেলে রফিক নদীতে মাছ ধরতে গেলে সিলিমপুর নামক স্থানে কারেন্ট জাল নদীতে ফেলেন পরে তার জালে বিশাল আকৃতির ১কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ধরা পড়ে। পরে আমি খবর পেয়ে সেখানে যাই এবং তার কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৫২০০ টাকা কেজি দরে ক্রয় করি এবং ৫৪০০ টাকা কেজি দরে ১০হাজার ২৬০ টাকায় মাছটি বিক্রি করি । এবং সামান্য কিছু টা লাভ রেখে অনলাইনের মাধ্যমে সিলেটের একজনের কাছে মাছটি বিক্রি করে দেই।





























