
পিরোজপুর প্রতিনিধি: -
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরে সুলভ মুল্যে ডিম বিক্রি করছে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ । রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে ভোক্তা পর্যায়ে এসব পণ্যে বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
সাধারণ মানুষের দোরগোড়ায় এ সেবা পৌছাতে জেলা শহরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে সুলভ মূল্যে দামে ডিম বিক্রি করছে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ বিভাগ । নিত্যপণ্যের বাড়তি দামের লাগাম টানতে এ সেবা রমজান মাসের শেষ পর্যন্ত অব্যহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন । এখানে প্রতি ডজন ডিম ১১০ টাকায় কিনতে পারছেন একজন ক্রেতা।
যা বাজার থেকে কিনতে গেলে গুনতে হবে ১৩০ টাকা। অল্প দামে ডিম কিনতে সাধারণ মানুষের ব্যপক আগ্রহ দেখা গেছে।





























