
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। যার মধ্যে পঞ্চগড় পৌরসভার সাবেক পাঁচবারের মেয়র তৌহিদুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।রোববার (১৫ মার্চ) নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করাসহ উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।



























