
পোরশা নওগাঁ
নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ৮ই মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব। নারীকে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে নারীদের অধিকার, উন্নয়ন ও সমতার বিষয়েও সচেতনতামূলক আলোচনা করা হয়।





























