
ইসমাইল হোসেন পোরশা
পোরশায় আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে নিজ বাড়ি দখল ও নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই মোঃ সাদেকুল ইসলাম ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সারাইগাছি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে সাদেকুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তার স্ত্রী মোসাঃ নার্গিস বেগম, একমাত্র ছোট ছেলে ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জমি বিবাদ ও নির্যাতন হুমকির প্রতিবাদে
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পিতা কর্তৃক প্রদত্ত হেবা মুলে বাড়ির জমি ১১ শতাংশ ভাগাভাগি সম্পন্ন হওয়ার পর পশ্চিম দিকে আমার ছোট ভাই মঞ্জুরুল ইসলাম ও পূর্ব দিকে আমি শান্তিপূর্ণভাবে গত ২০ বছর যাবত বসবাস করে আসতেছি।
হঠাৎ কয়েক মাস আগে আমার অংশের ঘরগুলো বদল করার জন্য আমার ছোট ভাই মো. মনজুরুল ইসলাম ও স্ত্রী তার লোকজন বারবার বলতে থাকে এবং ঘর থেকে বের হতে বলে। এতে রাজি না হলে কথা কাটাকাটি শুরু হয়, এক পর্যায়ে আমার ভাই মনজুরুল আমাকে হাসুয়া দিয়ে আমার ঘাড়ে কোপ দেয় , আমার ছোট ছেলেটার গলা চেপে ধরে, আমার স্ত্রীকে ধাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ব্যাপারে আমি তেতুলিয়া ইউনিয়ন পরিষদে বিচার দাবি করি। সে বিচার মানেনি উল্টো হুমকি ধামকি শুরু করে। আমি থানায় অভিযোগ দেই পুলিশ আসার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুলিশ চলে যাওয়ার পর আবার হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে নওগাঁ জেলা আদালতে আমি একটি মামলা দায়ের করেছি।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
তিনি আরও উল্লেখ করেন, গত ২৪মার্চ তারিখে মঞ্জুরুল আমার বাড়ি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার লোকজন পুনরায় আসলে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এবং বাড়ি থেকে বের করে দেয় ও ঘরের তালা, দরজা , জিনিস পত্র ও টিনের বাউন্ডারি ভেঙে ফেলে। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং নতুবা জীবনে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন।পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এখন পাশ্ববর্তী কাশিতাড়া গ্রাম শশুড় বাড়িতে আমি আশ্রয় নিয়েছি।
রাস্তাঘাটে বিভিন্ন সময় দেখা হলে তারা আমাকে আবারও জীবন নাশের হুমকি দেয়। আমার পরিবার নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাদেকুল ইসলাম।
তবে এসব অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আমি ঘর বিনিময় করতে চাই ,এব্যাপারে ঝগড়া হয়েছে এর স্বার্থে দেশীয় অস্ত্রসহ হুমকি দিয়েছি।



























