
ইসমাইল হোসেন পোরশা
পোরশার ১৩শত আঠাশ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও চারটি কেন্দ্রে এস,এস,সি, সমমান দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার দুইশ পনের জন পরীক্ষার্থী।
আজ মঙ্গলবার সকাল দশটায় এস,এস,সি সমমান দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। সি সি ক্যামেরা সম্বলিত চারটি কেন্দ্রে এক হাজার তিন শত আঠাশ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। বিভিন্ন কারণে একশত একুশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ ও শহীদ পিংকু উচ্চ বালিকা বিদ্যালয়ে দুটি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থী ৬ শত ২২ জন এবং অনুপস্থিত ছিল তেরো জন পরীক্ষার্থী।
দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৮৫ জন। অনুপস্থিত ছিল ৯৪ জন।
করিদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১২১ জন। অনুপস্থিত ছিল ১৪ জন।
সংশ্লিষ্ট সূত্র জানান,পরীক্ষা ভীতি বাল্যবিবাহ ছাড়া লেখাপড়া থেকে দূরে সরে যাওয়া সহ বিভিন্ন কারণে একশত একুশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। অসচেতনতার অভাব ও বাল্যবিবাহের কারণে দাখিল পরীক্ষায় ৯৪ জন সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।




























