
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গণঅভ্যুত্থান জুলাই আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন ও ছাত্র শহীদদের স্মরণে কপালীর মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এক বিজয় মিছিল বের করা হয় পরে শহীদ মিনারে আলোচনা সভা শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় ফ্যাসিবাদ সরকার পতনে বিএনপির সভাপতি আহমেদ মোজাম্মেল হক শাহ চৌধুরীর নেতৃত্বে এক বিজয় মিছিল নিতপুর কপালীর মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে ১৭ বছরের ফ্যাসিবাদি সরকার আওয়ামী লীগের দুঃশাসন কে কেন্দ্র করে বক্তারা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপি সভাপতি আহমেদ মোজাম্মেল হক শাহ চৌধুরী, তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল তার বাবার মৃত্যুর প্রতিশোধের বিচার করতে, দেশটি ভারতের কাছে বিক্রি করতে। তা না হলে বিশ্বের কোন দেশ তাকে আশ্রয় দেয়নি ভারতের মোদি সরকার তাকে আশ্রয় দিলেন। আমাদের প্রতিবেশী দেশ ভারত যে কোনভাবে চায় যে বাংলাদেশ টাকে দখল করতে এজন্য শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে এতদিন যেকোনোভাবে টিকিয়ে থাকার ইন্ধন জুগিয়েছিলেন। আল্লাহ তা করতে দেয়নি ২০২৪ সালের পাঁচ এ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছেন তার।
উক্ত মিছিল ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, শাকিল জাবেদ, নূর আহমেদ সহ সকল ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সাধারণ জনতা।
আলোচনা শেষে শহীদ ছাত্রদের মাগফেরাত কামনা করে আহমেদ মোজাম্মেল হক চৌধুরী নিজেই মুনাজাত পরিচালনা করেন।





























