
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ
পোরশা উপজেলার সারাইগাছি রহমানিয়া হিফজুল কূরআন কওমী মহিলা মাদ্রাসার চারজন ছাত্রীর হেফজ সমাপনী অনুষ্ঠান।
গতকাল হাফেজ মোঃ আনিসুর রহমান এর নিজস্ব ভুবনের দুই তলায় অবস্থিত এই মাদ্রাসা থেকে প্রতি বছরের ন্যায় এবারও চারজন মেয়ে দীর্ঘ তিন বছর সাধনার পর পবিত্র কুরআন মুখস্থ করে হেফজ সম্পূর্ণ করেন। তারা হলেন গাংগুরিয়া ইউনিয়নের আমইড় গ্রামের মোঃ মিলনের মেয়ে হাফেজা মোছাঃ মারজানা আক্তার, গাংগুরিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে হাফেজা মোছাঃ মিম জান্নাত, সারাইগাছি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে হাফেজা মোছাঃ মাকতুবা আক্তার ও তেঁতুলিয়া ইউনিয়নের ছাতিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে হাফেজা মোছাঃ সাদিয়া জান্নাত। হাফেজ মোঃ আনিসুর রহমানের পরিচালনায় সামান্য বেতনে তিন জন হাফেজা মহিলা শিক্ষিকার তত্ত্ববধানে তারা দীর্ঘ ৩০ পারা কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
২০১৯ সালে মাদ্রাসাটি স্থাপিত হয়ে মোট সাত বছরে এ পর্যন্ত ১২ জন মেয়ে শিক্ষার্থী কোরআনে হেফজ সম্পূর্ণ করেছেন। বর্তমানে মাদ্রাসাটির আশিজন শিক্ষার্থী রয়েছে । ক্যামেরার সামনে ছবি তোলার বিধান শরীয়তে না থাকায় কর্তৃপক্ষ ছবি নেয়া সম্ভব হয়নি। জানা যায় কিয়ামতের মাঠে একজন হাফেজ দশজনকে বেহেশতে নিয়ে যেতে পারবেন।
মাদ্রাসাটি স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সামান্য বেতনে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। পরিচালক মাদ্রাসাটির উন্নয়নে সকল সহৃদয় ব্যক্তির একান্ত সহযোগিতা কামনা করেন।



























