
পোরশা নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা শহীদ মিনার শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালেই নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের একটি গৌরবময় দিন। এই দিনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, মানবিকতা ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।




























