শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

প্রাণের মেলায় বিদায়ের সুর

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাঙালির প্রাণের অমর একুশে বইমেলায় বিদায়ের সুর বেজে উঠছে। মেলার বাকি আর মাত্র চার দিন। এ কয়েকদিন রাত ৯টা পর্যন্ত চলবে এ বছরের অমর একুশে গ্রন্থমেলা। এর মধ্য দিয়ে পাঠক, দর্শক ও প্রকাশকের আনাগোনায় মুখরিত থাকা বইমেলার ইতি টানা হবে। তবে বিক্রি নিয়ে সন্তুষ্ট নন প্রকাশকরা।


মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির সামনের বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই খুঁজছেন পাঠকরা। বেশির ভাগ দর্শনার্থীই বই কিনতে মেলায় ভিড় করেছেন। মেলায় বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি নানা বয়সি মানুষ বইমেলায় এসেছেন। তাদের কেউবা মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন। কেউ বই দেখেছেন আবার কেউ কেউ প্রিয় লেখকের বই সংগ্রহ করেছেন। এভাবেই কেটেছে বইমেলার প্রতিটি দিন।


ব্যস্ততার কারণে সাধারণ দিনগুলোতে যারা মেলায় আসতে পারেননি, বন্ধের দিনে তারা ঠিকই হাজির হয়েছেন প্রাণের মেলায়। ফলে ছুটির দিনগুলোতে সবচেয়ে মুখরিত হয়ে ওঠে বইমেলা। এ দুদিন বইয়ের বিক্রিও অন্যান্য দিনের তুলনায় বেশি হয় বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে নতুন লেখকদের বইও বিক্রি হচ্ছে বেশ। তবুও প্রকাশকদের চোখে মুখে হাতাশার ছাপ।


প্রকাশকরা বলছেন, মেলায় আগের তুলনায় বিক্রি অনেক কম হয়েছে। যদিও শেষ মুহূর্তে বেচাকেনা ও নতুন বই প্রকাশে ব্যস্ত পাঠক, লেখক ও প্রকাশকরা। তবে শেষ কয়েকদিন পাঠকের ঢল নামার প্রত্যাশা করেছেন প্রকাশকরা।


বিভিন্ন প্রকাশনীর বিক্রেতারা জানান, মেলার শেষ দিকে প্রতিদিন বিক্রি ভাল হয়। এখনো প্রতিদিন নতুন নতুন বই মেলায় আসছে। এটি শেষ দিন পর্যন্ত চলতে থাকে। শেষ দিকে ক্রেতার ভীড় বেশি থাকায় ব্যস্ত সময় পার করছেন তারা।


মেলায় বন্ধু নিয়ে ঘুরতে আসা লিমন ইসলাম বলেন, ‘প্রথম দিকে কিছু বই সংগ্রহ করেছি। আবার এসেছি নতুন বই কিনেছি। বন্ধুকে বই উপহার দিলাম। শেষের দিকে আবার আসবো। আর অবশ্যই আমাদের সকলের বই পড়ার অভ্যাস করতে হবে।’


নারায়ণগঞ্জ থেকে বইমেলায় এসেছেন লাইজু লিজা। তিনি বলেন, ‘বইমেলা আমাদের প্রাণের মেলা। এ মেলা এক মাস কেন সারা বছর থাকা উচিৎ। এর বিদায়ের সুর আমরা শুনতে চাই না।’


প্রকাশক আহমেদ মাহমুদুল হক বলেন, ‘প্রথম দিকের চেয়ে এবার শেষের দিকে এসে মেলায় বিক্রি বেড়েছে। মেট্রোরেলের নতুন মাত্রা এবারের বইমেলায় বই বিক্রি বাড়ার প্রধান কারণ। আমরা তরুণ লেখকদের বইগুলো তরুণদের হাতে দিতে পারছি। তবে এ বছর এখনও ব্যাগভর্তি বইক্রেতা দেখছি না।’


এদিকে রোববার অমর একুশে বইমেলার ২৫তম দিনে মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৮টা ৩০ পর্যন্ত। এদিন নতুন বই এসেছে ৯৬টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : স্থপতি মোবাশ্বের হোসেন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন কাজী নূরুল করিম দিলু। আলোচনায় অংশগ্রহণ করেন তানভীর নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবুন নাসরীন আহমেদ।


সভাপতির বক্তব্যে অধ্যাপক জেবুন নাসরীন আহমেদ বলেন, ‘বহুমাত্রিক প্রতিভার অধিকারী স্থপতি মোবাশ্বের হোসেনের চরিত্রের প্রধান বৈশিষ্ট্যই ছিল দৃঢ়তা, সততা, সাহসিকতা এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা। তাঁর কর্মমুখর জীবন ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’


লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন ছড়াকার লুৎফর রহমান রিটন, কথাসাহিত্যিক জসিম মল্লিক, কবি শিবলী মোকতাদির, নাট্যকার খায়রুল বাসার এবং শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া।


বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন: এই মঞ্চে বিকেল ৫টায় কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিকের কবিতা ও চলচ্চিত্র বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।


এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি এজাজ ইউসুফী, জান্নাতুল ফেরদৌসী, উৎপলকান্তি বড়ুয়া, প্রসপারিনা সরকার, অংকিতা আহমেদ রুবি, রিশাদ হুদা, সৌমিত্র দেব, অরবিন্দ চক্রবর্তী, আহসান মালেক, রওশন ঝুনু, সমর চক্রবর্তী, গিরিশ গৈরিক এবং আহমেদ জসিম। ছড়া পাঠ করেন ছড়াকার আখতার হুসেন, আমীরুল ইসলাম, লুৎফর রহমান রিটন, ফারুক হোসেন, আনজীর লিটন, মাহমুদউল্লাহ, সারওয়ার উল আলম, রিফাত নিগার শাপলা এবং তপংকর চক্রবর্তী। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহমুদা আখতার, চিং হ্লা মং চৌধুরী এবং চৌধুরী মুহাম্মদ জাহাঙ্গীর।


এবারের বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমির মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের পক্ষে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।


এ বছর মেলা দুদিন বাড়ানোর জন্য বাংলা একাডেমির কাছে প্রকাশকরা আবেদন করলেও এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি।


আরও খবর
অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬





সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস

রাজশাহীতে সাহিত্য সংগঠক হিসেবে সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয়

ইকরাম আকাশের কবিতা বৃষ্টিবিলাস

পত্নীতলায় সাহিত্য আসর অনুষ্ঠিত

মোনালিসা মুজিব মিমের কবিতা ধর্ষিতার শাড়ির আঁচলে

দেবী, প্রেম ও আত্মশুদ্ধির মহাকাব্যিক আখ্যান

সিদরাতুল মুনতাহার পথে

সালমান হাবীবের নতুন কবিতার বই ‘দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না’