শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।



শনিবার (৭ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৮টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন মন্ত্রী। মূলত চিকিৎসক ও কর্মচারীদের সময়মতো উপস্থিতি এবং সেবার মান যাচাই করতেই তার এ ঝটিকা সফর।


হাসপাতালে প্রবেশ করেই স্বাস্থ্যমন্ত্রী সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পরীক্ষা করেন। রোস্টার অনুযায়ী চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন কি না, তা তিনি সরেজমিনে যাচাই করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক ও স্টাফকে অনুপস্থিত দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।



পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহিঃবিভাগ ঘুরে দেখেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুত পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।


এ সময় লাইনে অপেক্ষমাণ রোগীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথাও শোনেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালের সেবা আরও কার্যকর ও মানসম্মত করতে সরকার কাজ করে যাচ্ছে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরও খবর




দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে: পল কাপুর