
মোঃ আল মামুন,মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হামিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ গোলাম সরোয়ার শাহীনের সাথে কুমিরমারা বাজারের ভ্যাটেনারী ঔষধ ব্যবসায়ী ও অত্র স্কুলের সাবেক সদস্য জনবা আলমগীর হোসেন আক্তারের বিরুদ্ধে অশোভন আচরণের প্রতিবাদে তাৎক্ষণিক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্ধ।
অভিযোগ এসেছে রোববার(১৬ ফেব্রুয়ারী) ১৩৮ নং কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট নির্মাণের জন্য কাজ চলছিলো, হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় পাশে হওয়ায় হওয়ায় উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষককে ঢেকে সীমানা নিয়ে কথা বলার এক পর্যায়ে অভিযুক্ত আলমগীর হোসেন আক্তার অকথ্য ভাষায় প্রধান শিক্ষক হামিদুল ইসলাম গালিগালাজ করে এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনবা মোঃ গোলাম সরোয়ার শাহীনের নিয়ে বিভিন্ন বাজে কথা বলে।বিষয়টি সভাপতি অভিযুক্ত আলমগীর হোসেন আক্তারের কাছে জানতে চাই,তার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ করে এবং এক পর্যায়ে সভাপতির গায়ে হাত তুলে।বিষয়টি তাৎক্ষণিক ভাবে স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করে।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় সমাজসেবক হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্য মাহাবুবুর রহমান মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার শাহীন, প্রধান শিক্ষক জনাব হামিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি তৌহিদুল ইসলাম, অভিভাবক সদস্য জনাব মোঃ নাসিরুদ্দিন হাওলাদার এবং শিক্ষার্থী প্রতিনিধি বায়েজিদ আব্দুল্লাহ্।বক্তারা সকলে অভিযুক্ত আলমগীর হোসেন আক্তারের দৃষ্টান্ত মূলক বিচারে দাবি করে এবং বিনা কারনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে অপমানিত না হতে হয় সেদিকে আহবান করা হয়।প্রধান শিক্ষক জনাব হামিদুল ইসলাম অভিযোগ করেন বিনা কারনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সভাপতিকে নিয়েও অশালীন মন্তব্য করে এবং এর আগেও স্কুলের অ্যাডহক কমিটিতে তারা ছোট ভাইকে সভাপতি বানানোর জন্য আমার রুমে এসে আমার সাথে খারাপ আচরণ করে।সভাপতি জনাব মোঃ গোলাম সরোয়ার শাহীন বলেন,আমার প্রতিষ্ঠানের সভাপতির সাথে অশোভন আচরণ করার কথা শুনে আমি আলমগীর হোসেন আক্তারের কাছে জানতে চাইলে তিনি তার জবাবে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমার গায়ে হাত তুলে।অভিযুক্ত আলমগীর হোসেন আক্তার স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম দোসর পিরোজপুর-৩ আসনের সাবেক এমপি ডাঃ রুস্তম আলী ফরাজির ঘনিষ্ঠজন এবং দোসরদের অন্যতম।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন আক্তারের মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার পর প্রধান শিক্ষক হামিদুল ইসলাম উর্ধতন কর্মকর্তাদের পরামর্শ ক্রমে থানায় তাৎক্ষনিক মোবাইলে অভিযোগ দায়ের করেন এবং লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণের অভিযোগ পেয়েছি। থানায়ও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























