
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃমাহে রমজানে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার দেলুটিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম লিয়াকত এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) উপজেলা দেলুটিয়া মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু,ইকো লিফট লিমিটেডের এম ডি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন,ঘাটাইল সরকারী জি বি জি কলেজের প্রভাষক আ ন ম বজলুর কাদের রতন, এমন কে ডি আর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,ভাবনদত্ত গণউচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলতাব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপস্থিত রোজাদারগণ এমন আয়োজনের জন্য রকিবুল ইসলাম লিয়াকত এর প্রশংসা করেন এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন।ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




























