
মোঃ রায়হান মাহামুদ : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র ১০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কালীগঞ্জ পৌরসভা চত্বরে বস্তি উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অংশ হিসেবে প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র বিমোচনের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভা পরিবারের মাঝে ১০টি ছাগল বিতরণ করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারকে স্বনির্ভর ও আর্থিকভাবে লাভবান করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা যেন ছাগল পালন করে সমাজে আত্মনির্ভরশীল হয়ে স্বচ্ছভাবে চলতে পারে।এই সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।





























