শিরোনাম
​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

প্রভাবশালী নেতাদের দাপটে বিপন্ন নারী স্বাস্থ্যকর্মী: কালিগঞ্জে ধর্ষণচেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক নারী স্বাস্থ্যকর্মীকে পথরোধ করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন ওরফে ছোট বাবু এবং স্থানীয় সেটেলমেন্ট অফিসের কর্মচারী আওরঙ্গের বিরুদ্ধে।গত পহেলা জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের অভিযুক্ত আওরঙ্গজেবের বাড়ির পাশের একটি বাগানে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী (৩৬) ওই নারী জানান, তিনি কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। তার স্বামী দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় সেই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।

তিনি আরও জানান, গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে অফিস শেষে তার ৯ বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা হেমায়েত হোসেন ও আওরঙ্গ তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত আওরঙ্গ তার মুখ চেপে ধরে, এ সময় হেমায়েত হোসেন তাকে জাপটে ধরে পাশের একটি বাগানের ভেতরে নিয়ে যায়।

সেখানে তারা দু’জনই ধর্ষণের উদ্দেশ্যে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করে। তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে ভুক্তভোগী নারী তাদের উদ্দেশে বলেন, “আমি এলাকার মানুষদের কাছে তোদের মুখোশ খুলে দেবো।” এতে ক্ষিপ্ত হয়ে বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।এসময় তার সঙ্গে থাকা ৯ বছর বয়সী শিশু চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্তরা তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর থেকেই ভুক্তভোগী নারী ন্যায়বিচারের আশায় প্রশাসনের এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে বেড়ালেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দায়সারা একটি লিখিত অভিযোগ গ্রহণ করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা রুজু বা তদন্ত কার্যক্রম শুরু করেননি।

আরও গুরুতর অভিযোগ হলো—কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব ভুক্তভোগী নারীকে জানিয়ে দিয়েছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় কোনো মামলা গ্রহণ করা হবে না। এতে ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে।

এবিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীবের সরকারি মোবাইল নাম্বারে ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযুক্ত আওরঙ্গজেব অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী নারী তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছেন। জমি–জমা সংক্রান্ত পারিবারিক বিরোধ ও স্থানীয় বিচারে পক্ষে–বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন ছোট বাবু বলেন, পারিবারিক বিচারে ওই নারীর বিপক্ষে রায় দেওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে ওই নারী। তিনি কাউকে ধর্ষনের চেষ্টা করেনি বলে দাবি করেন।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন ছোট বাবু বলেন, পারিবারিক বিচারে বিপক্ষে রায় হওয়ায় ওই নারী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, অভিযুক্তদের রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয়ের কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে, যা আইনের শাসন ও নারীর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।

ভুক্তভোগী নারী দ্রুত সুষ্ঠু তদন্ত, মামলা রুজু এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

 


আরও খবর




​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার